রাত্রি কেবল অন্ধকার নয়-এর নিজস্ব ভাষা আছে। কখনও নিঝুম রাতে কান পেতে শুনেছেন। হাওয়ার ফিসফিসানি। একাকী রাতে কখনও অনুভব করেছেন দ্বিতীয় কারোর অস্তিত্ব। দমকা বাতাস আপনার কানে কানে কিছু বলে গেছে কখনও। যদি এই অনুভবগুলো আপনার কখনও হয়ে থাকে তবে নিশ্চিত থাকুন আপনি একা নন।
এই অজানা উপস্থিতি আর অব্যক্ত ভয়েরই মুদ্রিত রূপ ‘নিশিজন’-রহস্য ও রোমাঞ্চে ঘেরা তেরোটি গল্পের সংকলন যা আপনাদের লৌকিক আর অলৌকিক জগতের মাঝামাঝি ঝাপসা সীমারেখাকে অনুভব করাবে,
যদি এই বই পড়ার মুহূর্তে কোনো নিশুতি রাতে আপনার নজর কেড়ে জানান দেয় নিজের উপস্থিতি,
জানান দিতে চায় কোনো অজানা আগন্তুক, হুট করে যেন দরজা খুলবেন না। হতেই পারে, আপনারই দোরগোড়ায় আজ হাজির ‘নিশিজন’। ভয়কে যারা অনুভব করতে চান, এই সংকলনটি তাদেরই জন্য।






Reviews
There are no reviews yet.