বিশ্বের অ্যাডভেঞ্চার সাহিত্যে জুল ভার্নে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বিজ্ঞানের বিভিন্ন বিষয় অবলম্বনে জনপ্রিয় গল্প ও উপন্যাস লিখে তিনি লক্ষ লক্ষ পাঠক পাঠিকার হৃদয় জয় করেছেন। তাঁর অমর লেখনী স্পর্শে জীবন্ত হয়ে উঠেছে কতো বর্ণময় চরিত্র। তাঁর লেখা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ ফাইভ উইকস ইন এ বেলুন রুদ্ধশ্বাস উত্তেজনায় পাঠ করি। সত্যি ভাবতে অবাক লাগে। আজ থেকে অনেক বছর আগে তিনি যেসব বিচার নিয়ে গল্প লিখেছেন আজ তা বাস্তবে পরিণত হয়েছে। তাই বোধহয় সব প্রজন্মের পাঠক-পাঠিকাকে তিনি এভাবে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন।
জুল ভার্নেকে কিন্তু প্রবল পরিশ্রম করে সাহিত্য জগতে প্রবেশ করতে হয়। তাঁর প্রথম পান্ডুলিপি কোন প্রকাশক বই হিসেবে প্রকাশ করতে চান নি। হতাশ জুলকে সাহস দিয়েছেন তাঁর স্ত্রী-উনি না থাকলে জুল হয়তো অণুকারে হারিয়ে যেতেন।
এই প্রথম তাঁর সমস্ত রচনা দুই মলাটে গ্রন্থিত হল। আশা করি এই বইটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।






Reviews
There are no reviews yet.