Sale!
,

Andhakarer Galpa | Collection of Bone-Chilling Horror Stories By Bestselling Bengali Author Avik Sarkar

Original price was: ₹295.00.Current price is: ₹260.00.

এই বইতে মোট ৬টি গল্প আছে, যাকে একত্রে বলা হচ্ছে “অন্ধকারের গল্প”। এই বইটি এর পূর্বে অক্ষর ডট এক্স ওয়াই জেড এবং বইবন্ধু থেকে প্রকাশিত হয়েছে। এবছর দীপ প্রকাশন এই বইকে আবার পুনরায় প্রকাশ করেছে। বইটির নামকরণ যথাযথ ভাবে সার্থক। এখানকার গল্পগুলো এক্টিও ভুতের বা ভয় পাওয়ার গল্প নয়। এগুলো আপনাকে অস্বস্তিতে ফেলবে, মানুষের মনের গভীরতর অন্ধকারে নিয়ে গিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে।

১. আগুনপাখি – এই গল্পে কিছুটা রাজনীতি, কিছুটা ষড়যন্ত্র আবার কিছুটা এক তরফা ভালোবাসাও আছে। মোহ এবং শারিরীক চাহিদা থেকে আস্তে আস্তে ভালোবাসায় পরিনত হতে দেখবেন।

২. দাগ – এই গল্পটা সবচেয়ে স্রেষ্ঠ গল্প মনে হয়েছে এই বইয়ের। এই গল্প আপনার মনের ভেতর ছুরির ফলার মতন দাগ কেটে যাবে। শেষে যে টুইস্ট বা ক্লাইম্যাক্স আসার পর আপনাকে রীতিমতো ভেতর থেকে নাড়িয়ে দেবে। ভেতর আপনি গা গুলিয়ে উঠতে বাধ্য এবং বুঝতে পারবেন পরিস্থিতি কতটা নিচ এবং নির্দয় হতে পারে যে একটি মানুষকে তার অজান্তেই নিচে নামতে বাধ্য করে। অসাধারণ গল্প।

 

৩. ঝিমলির সবুজ চোখ – এটি একটি সাধারণ ভুতের বা ভয়ের গল্প বলতে পারেন। তবে শেষে যে টুইস্ট আছে তা সত্যিই অসাধারণ। আমি শেষের টুইস্ট জানার পর আবার গল্পটা পড়েছি ফলে গল্পটা আরও ভালো করে বুঝতে সুবিধা হয়। ভয় তেমন না লাগলেও অস্বস্তি বোধ নিশ্চয়ই করবেন তবে একটু দুঃখও কি পেতে পারেন। মনে তো হয়, পড়েই দেখুন তবে😁

৪. ও যখন ডাকে – এই গল্প ভালো বা খারাপ সেটা নিয়ে বলার কিছু নেই কারণ এটি রবার্ট ব্লচের গল্প “ইনক” (enoch) এর বাংলা অনুবাদ।

 

৫. জীবনদাতা – ভাবুন তো, এই যে কত প্রতিবন্ধী মানুষ আছে এই পৃথিবীতে যাদের প্রতিনিয়ত সুস্থ মানুষরা অপমান করে আসছে এবং তাদের এই প্রতিবন্ধকতা নিয়ে মজা করছে, কিন্তু এমন যদি কোন্দিন হয় এই প্রতিবন্ধী মানুষরা এই সুস্থ মানুষদের কোন অতিপ্রাকৃত বিপদ থেকে বাঁচায়? তাহলে?। এই গল্পে সেই অনুভূতি আপনারা পাবেন। একটি ডিস্টোপিয়ান ফিউচার এর দুনিয়া যা এখনকার মানুষ শুধু কল্পনাই করতে পারে৷, লেখক সেটাকে অপুর্ব ভাবে বাস্তবের রূপ দিয়েছে। অসাধারণ লেখনী 🙏

৬. নিষাদ – বিহার এবং উত্তর প্রদেশের এক জাতি যা জড়িয়ে আছে কৈবর্ত সন্তান, মহা বলশালী ভীম এর সাথে, সেই জাতের এক ছেলেকে নিয়ে এই গল্প। কে এই নিষাদ সন্তান? ভীমের সাথে তার সম্পর্ক কি? জানতে হলে পড়তে হবে এই গল্প। লেখনী নিয়ে যথারীতি কিছুই বলার নেই। ঐতিহাসিক এই গল্পে রয়েছে ষড়যন্ত্র, যুদ্ধ এবং এক অবৈধ প্রেমের কথা যা জড়িয়ে আছে হিন্দুদের মহাকাব্য মহাভারতের সাথে। রোমাঞ্চকর এক গল্প অবশ্যই পড়ে দেখবেন।



বই – অন্ধকারের গল্প
লেখক – Avik Sarkar (অভীক সরকার)
প্রকাশক – দীপ প্রকাশন

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart